ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭-এর আবেদন শুরু
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ সময়
যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রির জন্য এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ স্বল্পোন্নত ও নিম্ন-মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত ৪৪টি দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।


যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত এই বৃত্তির মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। পাশাপাশি যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ দেশে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।


এই বৃত্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এর সঙ্গে যুক্তরাজ্যে যাওয়া ও দেশে ফেরার বিমানভাড়াও দেওয়া হবে। জীবনযাত্রার খরচ চালানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড এবং লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়লে ২ হাজার পাউন্ড করে ভাতা পাবেন। এ ছাড়া থিসিস বা গবেষণাপত্র তৈরির জন্য অনুদান, শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণ ব্যয় এবং অতিরিক্ত মালপত্র পরিবহনের খরচও এই বৃত্তির আওতায় থাকবে। বিধবা, তালাকপ্রাপ্ত এবং অবিবাহিত একক অভিভাবক শিক্ষার্থীদের সন্তানদের জন্য রয়েছে বিশেষ ভাতার ব্যবস্থাও।


কলা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ থাকছে। তবে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, বৈশ্বিক সমৃদ্ধি, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, সংকট মোকাবিলা এবং সমান সুযোগ ও অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা শুরুর প্রস্তুতিও থাকতে হবে। স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর ফল থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির নিম্নতর ফল থাকলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে।


এ ছাড়া উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা বা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না। বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহনের আর্থিক সক্ষমতাও থাকা যাবে না। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলিজসহ মোট ৪৪টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


আগ্রহীদের নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে। তবে সময় খুব বেশি নেই। এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬। তাই যুক্তরাজ্যে বিনা টিউশন ফিতে মাস্টার্স করার সুযোগ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা