ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ১৫ নভেম্বর সকালে দেওয়া এক জরুরি বার্তায় সবাইকে শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় জানায়, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে জানতে সরকারি তথ্য ও ঘোষণার ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।


তবে সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট পার হলেও সম্ভাব্য হামলার উৎস কিংবা কোন এলাকা লক্ষ্যবস্তু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহরাইন কর্তৃপক্ষ। এমনকি নতুন করে ইরান থেকে কোনো হামলা চালানো হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান।


পরবর্তী সময়ে তেহরান জানায়, তাদের টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই রাডারের মাধ্যমে সম্ভাব্য হামলার আগাম সংকেত পাওয়া যায়। এমনকি নিজেদের হামলায় মার্কিন রাডারটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করে একটি উপগ্রহচিত্রও প্রকাশ করেছিল ইরান।


এরই মধ্যে বাহরাইনে নতুন করে সম্ভাব্য হামলার সতর্কতা জারি হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তবে সর্বশেষ সতর্কবার্তার সঙ্গে ইরানের আগের হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা