ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

অবশেষে বাস্তবের পথে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

অবশেষে বাস্তবের পথে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে নভেম্বরের মধ্যেই প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে অপেক্ষা করতে হবে আরও পাঁচ থেকে ছয় মাস।


প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম এগিয়ে চলছে। বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা আকস্মিক সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে।


তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ যুক্ত করার পরপরই চূড়ান্ত সরবরাহ শুরু হবে না। কয়েক দিন ধরে উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সব ধরনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করে কোনো ত্রুটি নেই বলে নিশ্চিত হতে হবে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। এদিকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই নেতার অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট তারিখ এখনই নিশ্চিত করা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর প্রতিটি পর্যায়ে উৎপাদন ও সরবরাহের নিরাপত্তা এবং কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অন্যদিকে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সেই হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এখানে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এখন অপেক্ষা শুধু পরীক্ষামূলক কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং আনুষ্ঠানিক সরবরাহ শুরুর। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হবে নতুন এক অধ্যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা