ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। মর্যাদাপূর্ণ এই
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৬ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৬ সময়
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন।


‘দ্য মুসলিম ৫০০’ নামের এই প্রকাশনার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।


অন্যদিকে, বাংলাদেশের মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেনও রয়েছেন এই তালিকায়। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই প্রকাশনায় স্থান পেয়ে আসছেন। প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়।


তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে এক থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে না সাজিয়ে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই কোনো নির্দিষ্ট ক্রম ছাড়াই মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা