ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৪ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৪ সময়
জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং জমি দখলের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করেন ৬৭ বছর বয়সী ইদ্রিস আলী। মামলায় আবদুল হালিমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাই মাহফুজুর রহমান ও মনজুর মাস্টারের কাছ থেকে দলিলের মাধ্যমে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে আবদুল হালিম ওই জমি জোরপূর্বক দখলের পরিকল্পনা করেন বলে অভিযোগ করেছেন বাদী।

এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আবদুল হালিমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় আবদুল হালিমের নির্দেশে তাঁর সহযোগীরা বাড়ির বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে, যেগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। একই সঙ্গে জমির আশপাশে গেলে পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ইদ্রিস আলী এজাহারে আরও দাবি করেন, ঘটনার পর আবদুল হালিম তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, আবদুল হালিম ও তাঁর মেয়ে নুসরাত তাবাসসুম জ্যোতি জমিটি দখল করে নিয়েছেন। প্রাণনাশের আশঙ্কায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেছেন। এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে—এমন তথ্যও তিনি জানতে পারেন। এতে আতঙ্কিত হয়ে তিনি থানায় মামলা করেছেন বলে জানান। এ ছাড়া ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন আগের হামলার ঘটনায় মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন ইদ্রিস আলী।

কালবেলা/আরএইচ/এমএ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা