ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়? জরুরি সভা ডেকেছে বিজিএমইএ, মজুরি বোর্ডের বৈঠক বর্জনের হুমকি

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৮ সময়
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।


২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মনজুর কাদের ভূঁইয়া। দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনা নিয়ে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে গত ২২ অক্টোবর রাতে থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা আলোচনায় আসে। জানা যায়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে অভিযোগ অস্বীকার করেন মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করে পুলিশ।


এ ছাড়া পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি। এদিকে মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করার পর সরাইল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তা এখনো জানানো হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম