ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

বুথে কার্ড দিলেই বের হতো টাকা, সেই টাকায় স্বামী-স্ত্রীর কোটি টাকার জমি

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩ সময়
বুথে কার্ড দিলেই বের হতো টাকা, সেই টাকায় স্বামী-স্ত্রীর কোটি টাকার জমি

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনা উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, জাতীয় পেমেন্ট সুইচ বা এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে অভিনব কায়দায় এই অর্থ হাতিয়ে নেওয়া হয়।


এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলার তদন্তে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


গ্রেপ্তার ব্যক্তির নাম শহিদুল ইসলাম রিপন। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার বয়স ৩৭ বছর। তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশির বয়স ২৮ বছর। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন। পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। পরবর্তী সময়ে ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।


শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। অথচ এই লেনদেনগুলো কার্ডের অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী ছিল। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে জানিয়েছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। পরে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে শহিদুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় বাসার শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়।


পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় এক কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি অর্থ দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন। তবে এই জালিয়াতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা