ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায়
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৭ সময়
মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২
মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জনের বেশি। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে উত্তর-পূর্ব দিকে পোনাগুন শহরের বিয়ার লা আইডিপি শিবিরে হামলা চালায় সামরিক বাহিনী। এতে একই পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন ২৭ বছর বয়সী দোকানদার চিত সু ওয়াই। হামলায় তিনি তাঁর মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, হামলার পর স্বজনদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তাঁদের পরিবারের সবাই সেখানে ছিলেন। তাঁর ভাষ্য, যুদ্ধবিমানের কোনো শব্দ তাঁরা শুনতে পাননি; হঠাৎ করেই বোমা ফেলা হয়। এতে তাঁদের পরিবার সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে।

মিয়ানমারে পাঁচ বছর আগে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধ চলছে। সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী কর্মী এবং দীর্ঘদিন ধরে প্রান্তিক অঞ্চলগুলোতে প্রভাব বিস্তারকারী বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। পশ্চিম উপকূলের রাখাইন রাজ্য এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে থাকা অঞ্চলটি অবরোধ করে রেখেছে সামরিক বাহিনী। পাশাপাশি সেখানে বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রপন্থীদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে। তবে শুক্রবারের হামলা নিয়ে বক্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

চিত সু ওয়াইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধার ও জরুরি সেবা সংস্থা ফিউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেটও প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। শিবিরটির অনেক বাসিন্দা প্রায় চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। ২৪ বছর বয়সী উদ্ধারকর্মী খাইন হেইন হটেট বলেন, নিরাপদ আশ্রয় মনে করেই মানুষ শিবিরটিতে অবস্থান নিয়েছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বেশিরভাগ ভুক্তভোগী একই জায়গায় প্রাণ হারিয়েছেন। তাঁর মতে, শিবিরটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না; বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলও হামলার লক্ষ্য হবে, তা কেউ কল্পনা করেননি।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরি ঘরবাড়ি ভেঙে স্তূপ হয়ে আছে। চারদিকে ছড়িয়ে রয়েছে গৃহস্থালির জিনিসপত্র, কাপড়চোপড় ও উল্টে পড়ে থাকা গাড়ির ধ্বংসাবশেষ। হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ হলুদ ও লাল প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে দাফন করেছেন স্থানীয় বাসিন্দারা। হামলার খবর পেয়ে ভাই ও বোনের খোঁজে গ্রামে ছুটে যাওয়ার অভিজ্ঞতা এএফপিকে জানিয়েছেন ৪৫ বছর বয়সী অটোরিকশাচালক অং কিয়াও মিন। তিনি বলেন, সেখানে গিয়ে তাঁর বোনের মরদেহ মাথাবিহীন অবস্থায় দেখতে পান। তাঁর ভাইও মৃত অবস্থায় পড়ে ছিলেন। পরদিন তিনি জানতে পারেন, তাঁর মাও মারা গেছেন। এ ছাড়া ১০ বছর বয়সী এক শিশুসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন। তাঁর বোন ছিলেন একজন দর্জি এবং মায়ের দেখাশোনা করতেন। ভাইও অটোরিকশা চালাতেন। স্বজনদের হারিয়ে তিনি এখন নিখোঁজ ভাগ্নি ও ভাতিজাদের খুঁজে পাচ্ছেন না বলে জানান।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সংঘাতে জড়িত সব পক্ষের সহিংসতায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা