ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

ভারতের একটি বিখ্যাত গয়নার শোরুম থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণ এবং ১ কেজি হীরার গয়না চুরির ঘটনায় বেরিয়ে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

ভারতের একটি বিখ্যাত গয়নার শোরুম থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণ এবং ১ কেজি হীরার গয়না চুরির ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক লাখের বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম তারকা মীনাক্ষী। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত নিশান্তের বাবা অশোককেও। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী নিশান্ত এখনো পলাতক।


ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে। গত ৪ সেপ্টেম্বর রাতে বিখ্যাত গয়নার ব্র্যান্ড তানিশকের একটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়। শুরুতে শোরুমের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তি একাই শোরুমে প্রবেশ করে গয়না নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চুরির পেছনে থাকা একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য।


পুলিশের দাবি, এই চুরির মূল অভিযুক্ত নিশান্ত বেশ কয়েকবার ওই শোরুমে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর পরিকল্পিতভাবে চুরির ছক তৈরি করেন। পেশায় ভিডিও সম্পাদনাকারী নিশান্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইনস্টাগ্রাম তারকা মীনাক্ষীর। মীনাক্ষীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে এক লাখের বেশি। সেখানে তিনি মূলত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ভিডিও পর্যালোচনা প্রকাশ করতেন। পাশাপাশি ১০ লাখ অনুসারী থাকা টেকবসইন্ডিয়া নামের একটি ইনস্টাগ্রাম পাতার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। নিশান্তকেও তার বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে।


তদন্তে পুলিশ জানতে পারে, চুরি করা গয়নাগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, তা মীনাক্ষী জানতেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি গয়নাগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন জায়গায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা পাঁচ কেজির বেশি গয়না উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এই চুরির ঘটনায় নিশান্তের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধু মীনাক্ষী এবং বাবা অশোকেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে মূল অভিযুক্ত নিশান্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।


চাঞ্চল্যকর এই চুরির তদন্তে মাদুরাই নগর পুলিশ এরই মধ্যে নয়টি বিশেষ দল গঠন করেছিল। তদন্তে আরও জানা গেছে, শোরুমটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল এবং তখনো সেখানে কিছু নির্মাণকাজ চলছিল। নিরাপত্তাব্যবস্থায়ও বেশ কিছু ত্রুটি ছিল বলে পুলিশের নজরে এসেছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া গয়নার পরিমাণ পাঁচ কেজির বেশি। বাকি চুরি হওয়া গয়না উদ্ধার এবং পলাতক নিশান্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা