ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ বাহরাইনে সম্ভাব্য হামলার সাইরেন, নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।


রোববার সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্প পুলিশের কাছে বন্ধ ঘোষণা করা ছয়টি কারখানার তালিকা রয়েছে। ‘কাজ নেই, বেতন নেই’ নীতি অনুসরণ করে আজকের জন্য এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত শ্রমিকদের ছুটি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এদিকে রোববারও গাজীপুরের কয়েকটি শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোথাও কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বসে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে। শিল্প পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বন্ধের নোটিশ জারি না হওয়া পর্যন্ত কোনো কারখানাকে বন্ধ হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ শ্রমিক অসন্তোষ থাকলেও সব কারখানা এখনো বন্ধ ঘোষণা করা হয়নি।


অন্যদিকে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে গাজীপুরে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন এ তথ্য জানিয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে একের পর এক কারখানায় অচলাবস্থার আশঙ্কার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। এখন পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বন্ধ থাকা কারখানাগুলো কবে পুনরায় চালু হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা