ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

২৫ কোটি পাঠ্যবই ছাপা শেষ, বাকি আছে ৬ কোটি

আগামী শিক্ষাবর্ষে বিনা মূল্যের নতুন পাঠ্যবই এবার নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্য
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
২৫ কোটি পাঠ্যবই ছাপা শেষ, বাকি আছে ৬ কোটি

আগামী শিক্ষাবর্ষে বিনা মূল্যের নতুন পাঠ্যবই এবার নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে দ্রুতগতিতে চলছে বই ছাপানোর কাজ। ইতিমধ্যে প্রায় ২৫ কোটি পাঠ্যবই ছাপা হয়েছে। বাকি রয়েছে আরও প্রায় ৬ কোটি বই। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুলসংখ্যক বই ছাপানো এবং সরবরাহের কাজ শেষ হয়েছে। তবে বাকি বইগুলো দ্রুত ছাপাতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ২৩টি ছাপাখানাকে। এসব প্রতিষ্ঠানের কাজ সার্বক্ষণিক তদারকির জন্য এনসিটিবির চারজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


মুদ্রণ শিল্প সমিতির এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ছাপাখানাগুলোর প্রতিদিন প্রায় ৪০ লাখ পাঠ্যবই ছাপানোর সক্ষমতা রয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপিয়ে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রাথমিক স্তরের বই ছাপানোর অগ্রগতিও সন্তোষজনক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, প্রাথমিকের ৯৮ দশমিক ৪০ শতাংশ বই ছাপানো শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শতভাগ বই ছাপানো শেষ হয়েছে। দ্বিতীয় শ্রেণির ৯৮ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় শ্রেণির ৯৮ দশমিক ১৫ শতাংশ, চতুর্থ শ্রেণির ৯৮ দশমিক ১০ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৯৮ দশমিক ০৬ শতাংশ বই ছাপানোর কাজ শেষ হয়েছে।


অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির মাধ্যমিক পর্যায়ের ৮০ দশমিক ৩০ শতাংশ বই ছাপানো হয়েছে। এর মধ্যে মান যাচাই শেষে ৭৬ দশমিক ৪৮ শতাংশ বই সারা দেশে সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার শিক্ষার্থীরা আগের তুলনায় দ্রুত বই পাবে। পাশাপাশি পাঠ্যবইয়ের মানও অতীতের চেয়ে ভালো হবে বলে আশা করা হচ্ছে। এবার মাধ্যমিকের বই ছাপানোর কাজ দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদী এনসিটিবি। কারণ, প্রাথমিকের বই ছাপানোর কাজ পাওয়া অনেক প্রতিষ্ঠানই মাধ্যমিকের বই ছাপানোর দায়িত্ব পেয়েছে। প্রাথমিকের বইয়ের কাজ প্রায় শেষ হওয়ায় এসব প্রতিষ্ঠান এখন মাধ্যমিকের বই ছাপানোর দিকে বেশি গুরুত্ব দিতে পারবে।


তবে অতীতের অভিজ্ঞতা নিয়ে উদ্বেগ রয়েছে। ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন বই দেওয়া শুরু হলেও কোনো কোনো বছর শিক্ষাবর্ষের শুরুতে সব বই পৌঁছানো সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষেও ৭ ফেব্রুয়ারি, অর্থাৎ শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিন পর শতভাগ বই সরবরাহ করা সম্ভব হয়েছিল। এর আগের বছর সব বই পৌঁছাতে প্রায় তিন মাস সময় লেগেছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হয়। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপানোর কাজ শেষ করে বইগুলো মাঠপর্যায়ে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে সব বই ছাপানো ও সরবরাহের কাজ শেষ করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হয় কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা