ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা

তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৪ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৪ সময়
তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা কাটিয়েছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এক তরুণী ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তদন্তকারীরা ওই তরুণীকে তাহসিফের বান্ধবী হিসেবে শনাক্ত করেছেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ তাঁর বান্ধবীকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে যান। এর কিছুক্ষণ পর অন্য একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন দীপ। মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। অন্য একটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তাঁর বান্ধবী লিফটের সামনে অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, রেস্টুরেন্টে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। পরে তাহসিফ ও তাঁর বান্ধবীকে মোটরসাইকেলে যেতে দেখা যায়। 

তদন্তকারীরা জানিয়েছেন, একপর্যায়ে তাহসিফের বান্ধবীকে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকার উদ্দেশে রওনা হন। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই রাতের গতিবিধি এবং বিভিন্ন স্থানে তাঁদের অবস্থানের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া বন্ধু দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ