ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা: আখতার

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে

এইচএসসি পরীক্ষার ফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার হতাশার চিত্র দেখা গেছে। পাসের হার নেমে এসেছে ৪৪ দশমিক ৮৪
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে

এইচএসসি পরীক্ষার ফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার হতাশার চিত্র দেখা গেছে। পাসের হার নেমে এসেছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৯৫০ জন শিক্ষার্থী। শুধু তাই নয়, বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।


শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। ফল প্রকাশের সময় তিনি জানান, যথাযথ পর্যালোচনা এবং কঠোর মূল্যায়নের মাধ্যমে এবারের ফল প্রস্তুত করা হয়েছে। তাঁর মতে, এই মূল্যায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।


বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন এবং ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ২৫ হাজার ৯৭০ জন। তবে গত বছরের ফলের সঙ্গে তুলনা করলে পরিস্থিতির অবনতি আরও স্পষ্ট হয়ে ওঠে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।


জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা। গত বছর এই বোর্ডে সর্বোচ্চ ফল পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। এবার সেই সংখ্যা কমে হয়েছে ৯৫০। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। প্রতিষ্ঠানভিত্তিক ফলেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফলে এসব প্রতিষ্ঠান এবার শতভাগ অকৃতকার্যের তালিকায় স্থান পেয়েছে। সব মিলিয়ে পাসের হার, জিপিএ-৫ এবং প্রতিষ্ঠানভিত্তিক ফল—তিনটি সূচকেই বরিশাল বোর্ডের এবারের ফল গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা