ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা: আখতার ‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব জগতে আরও দক্ষ করে তুলতে এবার রাস্তায় নামানো হচ্ছে চার পেয়ে রোবট কুকুর। আর এসব
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৭ সময়
রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন প্রায় ২৫০০ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব জগতে আরও দক্ষ করে তুলতে এবার রাস্তায় নামানো হচ্ছে চার পেয়ে রোবট কুকুর। আর এসব রোবটকে হাঁটানোর পাশাপাশি তাদের চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। মজার বিষয় হলো, এই কাজের জন্য প্রতি ঘণ্টায় প্রায় আড়াই হাজার টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডাইমেনশনাল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, মানুষের সহায়তায় রোবট কুকুরগুলোকে শহরের রাস্তায় ঘোরানোর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের সান ফ্রান্সিসকোর বিভিন্ন রাস্তায় চার থেকে ছয় ঘণ্টা ধরে রোবট কুকুর নিয়ে চলাচল করতে হবে। এ কাজের জন্য প্রযুক্তি কিংবা রোবট পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।


গত ৫ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রতিটি কাজের পালা শেষ হওয়ার পরপরই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হবে। তবে কাজটি করতে শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে। কারণ, রোবটের সঙ্গে প্রায় ৩৩ পাউন্ড ওজনের যন্ত্রপাতি বহন করতে হতে পারে। কোনো রোবট অতিরিক্ত গরম হয়ে গেলে কিংবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে চলার পথে বন্ধ হয়ে গেলে সেটিকে বহন করে ফিরিয়ে আনতে হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিখটার জানিয়েছেন, মানুষের সরাসরি নিয়ন্ত্রণে রোবট কুকুরগুলো চলাচল করলে সেগুলোর সেন্সর ও ক্যামেরার মাধ্যমে আশপাশের পরিবেশ সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এসব তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব পরিস্থিতি বুঝতে ও সেই অনুযায়ী কাজ করতে শেখাতে সহায়তা করবে।


তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় দেখা গেছে, রোবটের যন্ত্রাংশ ও চলাচল নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি। তাই আপাতত মানুষের সহায়তা প্রয়োজন হচ্ছে। সান ফ্রান্সিসকোর ডগপ্যাচ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি এমন একটি উন্মুক্ত পরিচালনব্যবস্থা তৈরি করছে, যার মাধ্যমে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি বিভিন্ন ধরনের রোবট পরিচালনা করতে পারবে।


নিয়োগ বিজ্ঞপ্তিটি পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হলেও প্রতিষ্ঠানটির রোবট প্রকল্পের পরিধি বেশ বড়। যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির বিভিন্ন নির্মাতার কাছ থেকে ইতোমধ্যে শতাধিক রোবট কুকুর এবং ৫০টি মানবসদৃশ রোবট সংগ্রহ করেছে তারা। চীনের ইউনিট্রি প্রতিষ্ঠানের তৈরি প্রতিটি রোবট কুকুরের গড় দাম প্রায় দুই হাজার ডলার। ভবিষ্যতে এসব রোবটকে শিল্পকারখানা, তথ্যকেন্দ্র, নির্মাণ এলাকা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ডাইমেনশালের। অর্থাৎ আপাতত মানুষের হাতে নিয়ন্ত্রিত হলেও প্রতিষ্ঠানটির লক্ষ্য, একসময় এসব রোবট যেন নিজেরাই বাস্তব পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা