ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায়
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৭ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৭ সময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড জানিয়েছে, এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ।পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুক্রবার বিভিন্ন পরীক্ষামূলক ধাপ সম্পন্ন করে উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সফলভাবে পরীক্ষার ধাপগুলো শেষ হলে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর অনুমোদন পায় কর্তৃপক্ষ।

এই পর্যায়ে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর ফলে নিয়ন্ত্রিত ও নিরাপদ উপায়ে চুল্লিতে ধারাবাহিকভাবে তাপশক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘স্টেজ বি-১’ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। সর্বশেষ পর্যায়ে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের কার্যকারিতা পরীক্ষা করেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন করে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিও এগিয়ে চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ