ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। তবে এই জয় সহজে আসেনি। পুরো নির্বাচনী প্রচারজুড়েই তাকে ইসলামবিদ্বেষী আক্রমণ ও নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত বছরের নভেম্বরে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন। এরপর থেকেই মিশিগানের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও প্রচারণা আরও জোরালো হয়ে ওঠে।


নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতারা আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে তার অবস্থান এবং প্রগতিশীল নীতির সমালোচনা করেন। তাদের দাবি ছিল, এসব অবস্থান বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে।


তবে রিপাবলিকান নেতাদের এমন প্রচারণা মিশিগানের ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে মাইক রজার্সকে পেছনে ফেলে জয় নিশ্চিত করেন আবদুল আল-সাইদ। তার এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নতুন অধ্যায়ের সূচনা হলো।


সূত্র: আলজাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী