ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস মনে
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৬, দুপুর ২:৩৩ সময়
‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস মনে করেন, বর্তমান পরিস্থিতিতে মোটা অঙ্কের ট্রান্সফার ফি পেলে ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়াই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হতে পারে।


স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তিতে তিনি দলের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের সমপর্যায়ের বেতন ও সুযোগ-সুবিধা চান বলে আলোচনা রয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনো সেই শর্তে সম্মত হয়নি, ফলে দুই পক্ষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কার্লোস গঞ্জালেস বলেন, একসময় তিনি ভিনিসিয়ুসের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন। তবে সময়ের সঙ্গে মাঠ ও মাঠের বাইরের আচরণে পরিবর্তন এসেছে বলে তাঁর দাবি। তাঁর মতে, প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও শৃঙ্খলা ও আচরণগত বিষয়গুলো এখন ক্লাবের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


তিনি আরও বলেন, কোচের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ, প্রতিপক্ষ ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বারবার বিতর্কে জড়িয়ে পড়া এবং সমর্থকদের একটি অংশের আস্থা হারানো—এসব কারণে পরিস্থিতি জটিল হয়েছে। এতে ড্রেসিংরুমের পরিবেশ এবং ক্লাবের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন। গঞ্জালেসের ভাষ্য, যদি অন্য কোনো শীর্ষ ক্লাব ভিনিসিয়ুসকে দলে নিতে বড় অঙ্কের প্রস্তাব দেয়, তাহলে রিয়াল মাদ্রিদের উচিত সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। তাঁর মতে, বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে খেলোয়াড়টির দলবদল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!