ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়। তবে রাষ্ট্রবিরোধী বক্তব্য আইনগতভাবে অপরাধ
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময়
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়। তবে রাষ্ট্রবিরোধী বক্তব্য আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, দায়িত্বশীল মতপ্রকাশ ও রাষ্ট্রীয় স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ নয়; জনস্বার্থে সেই তথ্যের যথাযথ ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত অবস্থান থাকলে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকতা সংবিধানের আনুষ্ঠানিক কোনো অঙ্গ না হলেও রাষ্ট্র পরিচালনায় এটি একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তাই গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করে।


রাষ্ট্র পরিচালনার বিষয়ে জহির উদ্দীন স্বপন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গি ও জবাবদিহির ওপর। তিনি বলেন, কার্যকর জবাবদিহি ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক ছিলেন একটি জাতীয় দৈনিকের সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস