ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা গত ১ জুলাই থেকে থাকলেও এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৫ সময়
পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা গত ১ জুলাই থেকে থাকলেও এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া হিসেবে পরিশোধ করা হবে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি কার্যকর করতে মন্ত্রিসভার অনুমোদন, আইনি যাচাই-বাছাই, বিধিবদ্ধ আদেশ প্রস্তুত, সরকারি মুদ্রণালয়ে প্রকাশসহ একাধিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। এসব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগছে। সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি আশ্বাস দেন।


তিনি আরও বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার কোনো শর্তের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। সরকার নিজস্ব প্রক্রিয়া অনুসারেই বিষয়টি এগিয়ে নিচ্ছে। অন্যদিকে, অর্থনৈতিক চাপ এবং রাজস্ব ঘাটতির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ক্রমবর্ধমান সরকারি ব্যয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে বলে অর্থনীতিবিদদের একটি অংশ মত দিয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুন পে-স্কেল কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুলাই মাস থেকে প্রাপ্য বকেয়া অর্থ একসঙ্গেই হাতে পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস