ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রোববার থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী রোজবার ২৫ জুন থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৩, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৩, দুপুর ২:৪২ সময়
রোববার থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু রোববার থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী রোজবার ২৫ জুন থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এই হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারীর পর এবারই সবচেয়ে বড় আয়োজন করেছেন সৌদি সরকার।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ,২৬,০০০ এরও বেশি লোক হজ পালন করেছে। এর আগের বছর প্রায় ৫৯,০০০ জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে  প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছে।

কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশী ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে। 
সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাক্সক্ষা লালন করেন এবং সামর্থবানদের অবশ্যই জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন