ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪ সময়
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রের অনুলিপি দেশের সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ‘সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ’ শিরোনামের ওই পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সরবরাহ করতে হবে।


অর্থাৎ গুরুত্বপূর্ণ এসব সরকারি প্রতিষ্ঠানে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু পাঁচটি দপ্তরেই নয়, দেশের অন্যান্য সরকারি অফিসেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


বিশেষজ্ঞদের মতে, সরকারি ভবনগুলোতে বড় পরিসরে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে এটি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ তৈরি করতে পারে। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কীভাবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে এবং কত দ্রুত এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে, সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!