ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৮ সময়
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চলাফেরার জন্য তিনি হুইলচেয়ার ব্যবহার করতেন। পারিবারিক জীবনে ডা. দীপু মনি ও তৌফিক নেওয়াজের এক কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে তার সাময়িক প্যারোলে মুক্তির আবেদন করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।


কারাগারে বন্দি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট মানবিক প্রয়োজনে স্বল্প সময়ের জন্য সাময়িক মুক্তি দেওয়াকে প্যারোল বলা হয়। সাধারণত নিকটাত্মীয়ের মৃত্যু, জানাজা বা শেষকৃত্যে অংশ নেওয়ার মতো বিশেষ পরিস্থিতিতে প্যারোলের সুযোগ দেওয়া হয়ে থাকে। ২০১৬ সালের ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রণীত প্যারোল নীতিমালা অনুযায়ী, বন্দীর নিকটাত্মীয়ের মৃত্যু বা বিশেষ প্রয়োজনে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনা করে প্যারোল অনুমোদন করা যেতে পারে। সাধারণত বন্দীকে পুলিশ পাহারায় রাখা হয় এবং নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফিরিয়ে দেওয়া হয়। প্যারোল কোনো আদালতের বিচারিক আদেশ নয়; এটি নির্বাহী বিভাগের প্রশাসনিক প্রক্রিয়া। অন্যদিকে জামিন আদালতের বিচারিক আদেশের মাধ্যমে দেওয়া হয়। ফলে প্যারোলে সাময়িক মুক্তি পেলেও বন্দীর মামলার বিচারিক কার্যক্রমের ওপর এর সরাসরি প্রভাব পড়ে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার