ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল মান্নান জুয়েলকে দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল মান্নান জুয়েলকে দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‍্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।


গ্রেপ্তার আবদুল মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আবদুল হক মিয়ার ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবদুল মান্নান জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।


রায় ঘোষণার সময় থেকেই জুয়েল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘ ১৪ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন তিনি। র‍্যাব জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জুয়েলের অবস্থান শনাক্ত করা হয়। পরে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।


সূত্র: র‍্যাব-৮।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?