ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৯ সময়
উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন। ট্রাফিক কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।


কর্মকর্তাদের দাবি, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে এটাই প্রথম। অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির নেই। মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন এবং যানজটের মধ্যেও তাঁর বহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়া শীর্ষ কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?