ঢাকা | |

এশিয়ান গেমস ক্রিকেট, বাংলাদেশের সূচি প্রকাশ

এশিয়ান গেমসে ক্রিকেটে এবার আরও বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গত আসরে ব্রোঞ্জ পদক জিতলেও এবার সেই
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
এশিয়ান গেমস ক্রিকেট, বাংলাদেশের সূচি প্রকাশ

এশিয়ান গেমসে ক্রিকেটে এবার আরও বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গত আসরে ব্রোঞ্জ পদক জিতলেও এবার সেই সাফল্যে সন্তুষ্ট নয় বাংলাদেশ। পুরুষ ও নারী—দুই দলই এবার পদকের রং বদলে সোনার লড়াইয়ে যেতে চায়। বাংলাদেশের জন্য এবারের অভিযান শুরু থেকেই কঠিন। পুরুষ ও নারী—দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতায় নামবে। ফলে প্রথম ম্যাচেই থাকবে নকআউটের চাপ। জিতলেই সেমিফাইনালের টিকিট, আর হারলেই শেষ হয়ে যাবে পদকের স্বপ্ন।


এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। ম্যাচগুলো আয়োজন করা হবে পালোমা মিজুহো স্টেডিয়ামে। বাংলাদেশের এশিয়ান গেমস ক্রিকেট অভিযান শুরু হবে নারী দলকে দিয়ে। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন মাঠে নামবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। একই দিনে মুখোমুখি হবে ভারত ও জাপান।


চীনের বিপক্ষে জয় পেলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। ফলে নারী দলের সামনে থাকবে সরাসরি পদকের লড়াইয়ে যাওয়ার সুযোগ। পুরুষ দলের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে। একই দিনে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।


২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আরেকটি কোয়ার্টার ফাইনাল, যেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের সেরা দল। এরপর ১ অক্টোবর মাঠে গড়াবে সেমিফাইনালের লড়াই। শেষ চারে জয় পেলে বাংলাদেশের সামনে খুলে যাবে সোনার পদকের দরজা। আর সেমিফাইনালে হেরে গেলে খেলতে হবে ব্রোঞ্জের জন্য। ৩ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। একই দিন দুপুর ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।


গতবারের ব্রোঞ্জ এবার আর যথেষ্ট নয়—এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য এখন আরও বড়। নারী ও পুরুষ দুই দলই নকআউটের প্রথম বাধা পেরিয়ে সোনার লড়াইয়ে জায়গা করে নিতে মরিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের