ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ফাঁকা বাসে অগ্নিসংযোগ—সাম্প্রতিক এসব ঘটনায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হলেও সরকার বলছে, তারা
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২৮ সময়
আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ফাঁকা বাসে অগ্নিসংযোগ—সাম্প্রতিক এসব ঘটনায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হলেও সরকার বলছে, তারা মোটেও উদ্বিগ্ন নয়। বরং এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ এবং যাত্রাবাড়ীর ঘটনাতেও গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে রাতে পার্ক করে রাখা চালক ও সহকারীহীন বাস এবং পরিত্যক্ত বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদের দাবি, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। দীর্ঘদিন ধরেই এমন তৎপরতা চলে আসছে এবং এসব নিয়ে সরকার খুব বেশি মনোযোগ দিচ্ছে না। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বার্তা এবং আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়েও সরকার উদ্বিগ্ন নয় বলে জানান তিনি।


বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো তাদের দাবি নিয়ে কর্মসূচি পালন করতে পারে। শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি পালনের সুযোগ দেওয়া সরকারের দায়িত্ব। তার দাবি, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলমুখী লংমার্চে কোনো বড় ধরনের সহিংসতা বা সংঘর্ষ হয়নি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তখন জনগণের মতামত কোন দিকে যায়, সেটিই দেখা যাবে।


আর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে দেশে ঘটে যাওয়া এসব ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সম্পর্ক রয়েছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা থাকলেও সরকারের অবস্থান হলো—এসব ঘটনায় আতঙ্কিত নয় তারা। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়