ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া পিস্তল গু/লি ও ম্যাগজিন উদ্ধার ৩৭ চিকিৎসক পদ শূন্য, নিজেই ‘রোগী’ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধোলাইখালের সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একের পর এক বক্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগের রাজনীতি, গণহত্যার বিচার, শেখ
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধোলাইখালের সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একের পর এক বক্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগের রাজনীতি, গণহত্যার বিচার, শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ, বিরোধীদের আন্দোলন এবং জ্বালানি তেলের দাম—সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।


২৬ সেপ্টেম্বর রাজধানীর ধোলাইখাল-সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগের যে অংশকে তিনি ‘ফ্যাসিবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেন, তাদের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। 


শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ চুক্তির আওতায় এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের বিচারের মুখোমুখি হওয়া বা সাজা ভোগ করা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। 


সমাবেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনেরও আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও কর্মসূচিভিত্তিক স্লোগানের দিকে যেতে হবে। গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার কথাও তিনি বলেন।


সরকারের কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকার রাজনৈতিক শৃঙ্খলা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ করছে। একই সময়ে বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর আন্দোলন ও লংমার্চ কর্মসূচির সমালোচনা করেন তিনি। তাঁর মতে, সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই সরকার পতনের কর্মসূচি দেওয়ার রাজনৈতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। 


অন্যদিকে, জ্বালানি তেলের মূল্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম অনুপাতিক হারে কমানো হবে। তিনি দাবি করেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রথম দিকে দাম না বাড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য এবং সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে। সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দাম কমানোর আশ্বাস দেন। 


সবশেষে দেশের মানুষকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তাঁর বক্তব্যে একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের কথা উঠে এসেছে, অন্যদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ এবং জ্বালানি তেলের মূল্য নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করার চেষ্টা দেখা গেছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প