প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানিয়েছে, বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার অংশগ্রহণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সফরের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন