ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মেলানিয়া ট্রাম্পের বৈঠকে জুবাইদা রহমান, বৈশ্বিক শিশু কল্যাণে নতুন উদ্যোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বিশ্বনেতাদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ এক বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৪ সময়
মেলানিয়া ট্রাম্পের বৈঠকে জুবাইদা রহমান, বৈশ্বিক শিশু কল্যাণে নতুন উদ্যোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বিশ্বনেতাদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ এক বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তিনি। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন মেলানিয়া ট্রাম্প। পরে হোয়াইট হাউস থেকে দুই নেত্রীর সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করা হয়।


অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ভবিষ্যৎ একসঙ্গে গড়ে তোলা’ তুলে ধরেন। শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মেলানিয়া বলেন, একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বিশ্ব গড়ে তুলতে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।


শিশুদের কল্যাণে নেওয়া এই বৈশ্বিক উদ্যোগকে আরও বিস্তৃত করার পাশাপাশি এর বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিতে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের প্রতি আহ্বান জানান মেলানিয়া ট্রাম্প। জুবাইদা রহমানের সঙ্গে মেলানিয়া ট্রাম্পের এই সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক আয়োজন হিসেবে সামনে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা