ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন ডিবির হাতে গ্রেফতার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:২২ সময়
দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. শাহজাহান কবীর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে কারাগার থেকে শাহজাহান খান ও আসিবুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


মামলার এজাহারে বলা হয়েছে, আসিবুর রহমান আয়করদাতা হলেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান অনুযায়ী, আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।


মামলার অভিযোগে আরও বলা হয়েছে, শাহজাহান খান সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থের মাধ্যমে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি