ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ‘দুর্বল’ করেছে: ওবামা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরকারি দলের পক্ষে প্রচারের অভিযোগ ৯ কর্মকর্তা প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছনোর চেষ্টা করব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:২১ সময়
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছনোর চেষ্টা করব : স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওটা করতে পারলে ঢাকা শহরে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না।রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে ডাক্তার কেন থাকে না তার কারণ বের করতে হবে। তাদের সাথেও কথা বলতে হবে। সব দেখে আমি ব্যবস্থা নেব। আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কি সমস্যা আছে, জানব। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করব। আমরা যদি সবাই সিনসিয়ারলি কাজ করি অসম্ভব কিছু না।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবার কাছেই অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাহির থেকেও যারা আছেন, আপনারা যেকোনো সময় যেকোনো কিছু...আপনারা আমার দরজায় কোনো প্রটোকল লাগবে না, আপনারা চলে আসবেন। আমি আগের মতোই থাকব, আমাকে একটু উপদেশ দেবেন। আপনাদের উপদেশ পেলে আমরা নির্ধারিতভাবে কাজ করতে পারবো।

তিনি বলেন, পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গেছি প্রথম প্রথম। আমাকে অনেকেই ফিরিয়ে দিয়েছে এবং ফাইল ছুড়ে মেরেছে, এরকম ঘটনাও আমার আছে। কিন্তু আমি ধৈর্য ধরে আসছি। সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় আসছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি মেডিকেল কলেজ খুললেই হবে না। সেখানে চিকিৎসক লাগবে। আমি সবগুলো বিষয় দেখব। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমস্যা হল দুর্নীতি। এটি দূর করতে আপনি কি করবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চেষ্টা করব। দুর্নীতির বিষয় নিয়ে আমার জিরো টলারেন্স থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু