ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি

সৌদি আরবের বিমান হামলার জবাব কি এবার সরাসরি হামলা চালিয়েই দেবে ইয়েমেনের হুথি গোষ্ঠী? রাজধানীর বদলে রাজধানী, বিমানবন্দরের
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ৪:১২ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ৪:১২ সময়
‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি

সৌদি আরবের বিমান হামলার জবাব কি এবার সরাসরি হামলা চালিয়েই দেবে ইয়েমেনের হুথি গোষ্ঠী? রাজধানীর বদলে রাজধানী, বিমানবন্দরের বদলে বিমানবন্দর, আর জ্বালানি স্থাপনার বদলে জ্বালানি স্থাপনায় আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। হুথিদের এই ঘোষণার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কতটা ঝুঁকিতে পড়তে পারে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।


বুধবার ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে শোনা যায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ। এসব ঘটনা সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নতুন বিমান হামলার ইঙ্গিত দিচ্ছে। আর এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। আনসার আল্লাহ নামে পরিচিত গোষ্ঠীটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের হামলার জবাব তারা হামলার মাধ্যমেই দিতে প্রস্তুত। তাদের ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে, যে ধরনের স্থাপনায় হামলা চালানো হবে, জবাবও দেওয়া হবে একই ধরনের লক্ষ্যবস্তুতে। অর্থাৎ, বিমান হামলার জবাবে বিমান হামলা, রাজধানী লক্ষ্য করে হামলা হলে রাজধানীকে লক্ষ্য করা এবং বিমানবন্দর কিংবা জ্বালানি স্থাপনায় আঘাত এলে একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তারা।


এই ঘোষণায় সংঘাতের পরিধি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর ও জ্বালানি স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা বলায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিনের সংঘাত ও ক্ষয়ক্ষতির কারণে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর আগে থেকেই বন্ধ রয়েছে। সেখানে ইয়েমেনের কোনো বিমানও নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরকে ঘিরে পাল্টাপাল্টি হামলার ঝুঁকি সৌদি আরবের জন্য বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


তবে হুথিদের হুমকির পাশাপাশি তাদের সামরিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান বা ড্রোন ব্যবহার করে হামলা চালানোর সক্ষমতা বজায় রেখেছে। ফলে তাদের ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এখন বড় প্রশ্ন হলো, হুথিদের এই হুঁশিয়ারি কি কেবল প্রতিশোধের ঘোষণা হিসেবেই থাকবে, নাকি বাস্তবেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন হামলা শুরু হবে? পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত থাকলে ইয়েমেন ও সৌদি আরবের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। আর এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা