ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের শ্রেণিকক্ষে অনৈতিক কাজ, পালালেন মাদ্রাসা পরিচালক এবার আইইডিসিআরে ‘মব’ করে পরিচালককে মারধর 'ইরানে হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাব পড়বে' থাপ্পড় মারুন, দেশ গড়ুন, ডলার কামান!

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেপ গার্দিওলার বিদায়ের পর গত জুনে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেন এনজো মারেসকা। দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৮ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৮ সময়
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি
পেপ গার্দিওলার বিদায়ের পর গত জুনে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেন এনজো মারেসকা। দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলন করানোর বিষয়ে তাঁর অনীহা ছিল। তবে কারাবাও কাপের শেষ ষোলোতে ব্রাইটনের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলে জয়ের পর নিজের অবস্থানের কথা স্বীকার করেছেন সিটি কোচ।

ম্যাচ শেষে মারেসকা বলেন, “সত্যি বলতে, আমি সিটিতে আসার পর কখনো পেনাল্টি অনুশীলন করাইনি।” ব্রাইটনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২–২ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টি শুটআউটের আশ্রয় নিতে হয় দুই দলকে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে হেরোনিমো রুই গুরুত্বপূর্ণ একটি গোল ঠেকিয়ে সিটিকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। পরে শুটআউটে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। নিয়মিত গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বিশ্রাম দেওয়ায় ব্রাইটনের বিপক্ষে সিটির গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান রুলি। শুটআউটে ব্রাইটনের শেষ দুটি পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। তাঁর এই পারফরম্যান্সেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মারেসকার দল। রুলির এমন নৈপুণ্যের পর কোচ মারেসকার কাছে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে সমালোচনার মুখে থাকা দোন্নারুম্মার মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে কি নতুন করে চাপ তৈরি হলো?

জবাবে মারেসকা বলেন, “না, আমার দৃষ্টিতে একেবারেই তা নয়। রুই জানে দলে তার ভূমিকা কী। আগামী শনিবার দোন্নারুম্মাসহ ১০ জনই মাঠে নামবে।” সেদিন ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ২০১৬–১৭ মৌসুমে সিটিতে থাকলেও মূল একাদশে নিয়মিত সুযোগ পাননি রুলি। গত আগস্টে মার্শেই থেকে আবারও ক্লাবে ফেরেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। তাঁকে মূলত দোন্নারুম্মার বিকল্প হিসেবে দলে নেওয়া হলেও পেনাল্টি ঠেকানোর বিশেষ দক্ষতাও ছিল তাঁকে ফেরানোর অন্যতম কারণ। 

পেনাল্টি সেভ করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য পরিচিত রুই। আর সেই দক্ষতার প্রমাণই তিনি দিলেন ব্রাইটনের বিপক্ষে। মৌসুমের শুরু থেকে পেনাল্টি অনুশীলন না করেও শেষ পর্যন্ত শুটআউটে জয় তুলে নিয়ে সিটি বুঝিয়ে দিল, গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন দক্ষ গোলরক্ষকই হয়ে উঠতে পারেন ম্যাচের ভাগ্য নির্ধারক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু