ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অ্যাতলেতিকোকে স্তব্ধ করে চতুর্থ শিরোপা সোসিয়েদাদের

পাঁচ বছর পর শিরোপা জয়ের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রোমাঞ্চকর লড়াই শেষে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
অ্যাতলেতিকোকে স্তব্ধ করে চতুর্থ শিরোপা সোসিয়েদাদের

পাঁচ বছর পর শিরোপা জয়ের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। এই নিয়ে চতুর্থবারের মতো এই ট্রফি জয়ের স্বাদ পেল দলটি। শনিবার (১৮ এপ্রিল) ম্যাচের শুরুতেই চমক দেখায় সোসিয়েদাদ। কিক অফের মাত্র ১৪ সেকেন্ডের মাথায় অ্যান্ডার বারেনেটজিয়ার করা গোলে এগিয়ে যায় তারা, যা কোপা দেল রে ফাইনালের ইতিহাসে দ্রুততম গোল।


তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় অ্যাতলেতিকো। ম্যাচের ১৮তম মিনিটে আদেমোলা লুকমান গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে মিকেল ওয়ারাজাবালের পেনাল্টি গোলে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিকে, ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে, জুলিয়ান আলভারেজ গোল করে আবার সমতা ফেরান।


নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি অ্যাতলেতিকোর আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত পাবলো মারিনের সফল শটে জয় নিশ্চিত করে শিরোপা উঁচিয়ে ধরে রিয়াল সোসিয়েদাদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই