ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনিয়েছেন, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৯ সময়
উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনিয়েছেন, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে।

আজ শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আমিও গণমাধ্যম থেকে অবহিত হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। এটাতো মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে।

সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। আর বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে বইমেলায় সময় সমন্বয়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কাদের বলেন, যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ