ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫ বেলিংহ্যামের ভাইসহ টুখেলের ২৫ সদস্যের দলে নতুন দুই মুখ গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের চার সদস্য
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪৯ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪৯ সময়
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫
বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের চার সদস্য ও এক গ্রাম পুলিশকে মারধর করে আহত করা হয়। পাশাপাশি পুলিশের একটি পিকআপভ্যানও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমন (৩৬) প্রতারণার একটি মামলার আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুক্রবার সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও মেহেদী হাসানসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে যায়।

পুলিশ সুমনকে আটক করে পিকআপভ্যানে তোলার সময় তার স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের গাড়িটিতেও ভাঙচুর চালানো হয়। হামলায় পুলিশের চার সদস্য এবং একজন গ্রাম পুলিশ আহত হন। পরে খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল