ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ছেলের হত্যার বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা নতুন ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনলো মেটা জমি বিক্রির টাকা লুকিয়ে মাটিতে পুঁতলেন, শেষ পর্যন্ত গেল উইপোকার পেটে নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এ নিয়ে জল্পনার কিছু নেই

যারা বিরূপ মন্তব্য করেছে তারাই বুঝে গেছে সুন্দর নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৭ জানুয়ারির নির্বাচনের আগে অনেক দেশ বিরূপ মন্তব্য করলেও তারা এখন বুঝে গেছেন, বাংলাদেশে সুন্দর নির্বাচন হয়েছে
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:১৪ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:১৪ সময়
যারা বিরূপ মন্তব্য করেছে তারাই বুঝে গেছে সুন্দর নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
গত ৭ জানুয়ারির নির্বাচনের আগে অনেক দেশ বিরূপ মন্তব্য করলেও তারা এখন বুঝে গেছেন, বাংলাদেশে সুন্দর নির্বাচন হয়েছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ মেডেল হস্তান্তর করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশ নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছে। আমি মনে করি তারা এখন বুঝে গেছেন, সুন্দর ইলেকশন বাংলাদেশে হয়েছে, আন্ডার দ্য লিডারশিপ অব আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে। বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে।

নির্বাচন নিয়ে চীন নেতিবাচক কোনো মন্তব্য করেনি জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বন্ধু চায়না সরকার সবসময় বলেছে নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, তারাই নির্বাচন পরিচালনা করবে।

বিদেশের সঙ্গে ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান মনে করেন এটি আরও শক্তিশালী হবে। মন্ত্রী জানান, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিকায়ন করতে চীন উন্নত প্রশিক্ষণ দেবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রশিক্ষণ নেবেন তাদের একটি তালিকাও দেওয়া হয়েছে চীনকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে