ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’ আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের পেছনে দুটি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে বলে
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের পেছনে দুটি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে—এমন বার্তা দেওয়ার পাশাপাশি ভারতে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করতেও তিনি এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দলের এই মূল্যায়নের কথা জানান। তিনি বলেন, পাসপোর্টের জন্য আবেদন করার মাধ্যমে শেখ হাসিনা জনগণের কাছে নিজের একটি নতুন অবস্থান তুলে ধরার চেষ্টা করতে পারেন। দেশে ফেরার কথা বলার পাশাপাশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়টি সামনে এনে তিনি নিজেকে বাংলাদেশের প্রতি অনুগত হিসেবে উপস্থাপন করতে চাইছেন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। জুবায়েরের মতে, এর আরেকটি উদ্দেশ্য হতে পারে দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করা। শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন—এমন ধারণা দিয়ে ভারতে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আস্থা ধরে রাখার চেষ্টা করা হতে পারে বলে মনে করছে দলটি।


পাসপোর্ট আবেদনের পেছনে দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে দলীয় নেতৃত্ব ও পদ-পদবি ধরে রাখার বিষয়টি উল্লেখ করেন জামায়াতের এই মুখপাত্র। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরবেন না—এমন অবস্থান স্পষ্ট হলে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের প্রশ্ন উঠতে পারে। তাই নিজের ফিরে আসার সম্ভাবনা জিইয়ে রেখে দলের নেতৃত্বে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করতে পারেন তিনি। এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশত্যাগের পর তাঁর পক্ষ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। এবার শেখ হাসিনার আবেদনের উদ্দেশ্য নিয়ে নিজেদের রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরল জামায়াতে ইসলামী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী