ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’ আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা নিয়ে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকারি দল ও
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা নিয়ে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকারি দল ও বিরোধী দল। বিরোধীদের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সরকারি দলের দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন ও প্রতীকী। এসব ঘটনা দিয়ে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।


মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাদের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং কয়েকজনকে হাতেনাতে আটকও করা হয়েছে। ঢাকা সিএমএম আদালত এলাকার একটি ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় গাড়ির ওপর ককটেল বিস্ফোরণ এবং রাতে পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা বুঝতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।


সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে একটি পক্ষ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তির স্থানীয় সহযোগীরা এসব কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার সংসদে ৩০০ বিধিতে বিবৃতির মাধ্যমে তুলে ধরার কথা জানান তিনি। অন্যদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। সরকারি দল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার সদর দপ্তর, থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এত ঘটনার পরও কারা গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।


এদিকে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে নাশকতা ও গুপ্ত হামলার ঘটনা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করেন। সংসদে এই বিতর্কের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের অবস্থান স্পষ্ট হয়েছে। এখন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত বিবৃতিতে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী