ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’ আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে সামান্য বিরোধ। আর সেই বিরোধের জেরেই ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ানের মাথায়
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪ সময়
ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

দীপাবলির রাতে আতশবাজি ফোটানো নিয়ে সামান্য বিরোধ। আর সেই বিরোধের জেরেই ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক জওয়ানের মাথায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। অস্ত্রোপচার করে মাথা থেকে গুলি বের করা হলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ২৬ বছর বয়সী ওই সেনাসদস্য। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি।


ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায়। আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে ফিরেছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ধীরাজ দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলির একটি প্রথমে দেয়ালে লাগে, এরপর আরেকটি সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।


এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত সৌরভকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে মিরাট মেডিকেল কলেজ হয়ে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করেছেন। তবে তার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।


জানা গেছে, ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন সৌরভ। বর্তমানে তিনি ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। এদিকে সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী