ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’ আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ফেনীতে সন্তান জন্মের ৩ দিন পর ভবনের ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হবে কি না—এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। এমনকি
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হবে কি না—এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। এমনকি এই ইস্যুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবি সরাসরি অস্বীকার করেছে।


মঙ্গলবার ১০ নভেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওই ফোনালাপ হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বলা হয়েছে, আলোচনার মূল বিষয় ছিল ইরান এবং দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য।


আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো ফোনালাপকে অত্যন্ত কঠিন ও সংঘাতপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। এমনকি একটি সূত্র এটিকে ‘নরক থেকে আসা চিৎকারময় কথোপকথন’ বলেও উল্লেখ করেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ফোনালাপ উত্তপ্ত ছিল না। প্রতিক্রিয়ায় এটিকে ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন’ বলে দাবি করা হয়। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও ফোনালাপ কঠিন হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।


এর মধ্যেই ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এক আলোচনাসংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আবার শুরু করতে ট্রাম্পকে প্রায় প্রতিদিনই ফোন করে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই প্রচেষ্টায় আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আঞ্চলিক নেতারা ট্রাম্পকে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।


সোমবার ট্রাম্পও জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের বিরোধিতা করছে। একই সঙ্গে তিনি সংঘাত অবসানের দিকে ইতিবাচক গতিশীলতার কথা উল্লেখ করে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার আরও বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার কোনো তাৎক্ষণিক প্রয়োজনীয়তা ওয়াশিংটন দেখছে না। তার দাবি, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে কাজ করছে।


রুবিও জানান, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের নির্ধারিত লাল রেখা অতিক্রম করা হলে মার্কিন বাহিনী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে কাতার জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টায় তারা যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ শুরু করে। পরে কূটনৈতিক প্রচেষ্টা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত স্মারক সত্ত্বেও এখন পর্যন্ত আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হবে কি না, নাকি কূটনৈতিক পথেই সংকট সমাধানের চেষ্টা এগিয়ে নেওয়া হবে—এখন সেটিই আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী