ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ধ্বংসস্তূপ ও দূষণে বিপর্যস্ত গাজা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সতর্কতা ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল বিমান বাহিনী ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন

কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:৭ সময়
কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন লাগলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে একাধিক পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সেগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে এবং সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এতে কার্যালয়ের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে বটতলা এলাকায় দায়িত্ব পালনরত টহল পুলিশ সেখানে পৌঁছায়। পরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্যান্য কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘কাপড়ে আগুন লাগিয়ে ঢিল মারা হলো। প্রচার করা হলো দুদক অফিসে পেট্রলবোমা মারা হয়েছে। অথচ ব্যানার, বারান্দাসহ কোথায় কোনো পোড়া দাগও নেই।’ পুলিশ সুপার আরও জানান, ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ঘটনার পর নগুয়া এলাকাসহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কার্যালয় ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি