ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ধ্বংসস্তূপ ও দূষণে বিপর্যস্ত গাজা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সতর্কতা ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল বিমান বাহিনী ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন

এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় পরীক্ষকদের খাতা মূল্যায়নের দক্ষতা ও দায়িত্বশীলতা
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:২৭ সময়
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় পরীক্ষকদের খাতা মূল্যায়নের দক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন। শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের কতটা ঘাটতি থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি জানান, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনেই পুনর্নিরীক্ষণের মাধ্যমে ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেডে পরিবর্তন এসেছে। পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতার কারণেই এত শিক্ষার্থীর নম্বর পুনরায় বেড়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি।

উত্তরপত্র মূল্যায়নের আগের ও বর্তমান পদ্ধতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আগে উত্তর না লিখেও শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। তবে এবার শিক্ষার্থীরা উত্তর লিখেছে কি না, সেগুলো সঠিক হয়েছে কি না এবং পরীক্ষক যথাযথভাবে খাতা মূল্যায়ন করছেন কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে। এ জন্য পরীক্ষকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরিসংখ্যান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে পাঁচ হাজার শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। অন্যদিকে, এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের ঘটনা পরীক্ষকদের মূল্যায়নপ্রক্রিয়ার দুর্বলতার বিষয়টি সামনে এনেছে বলে তিনি মনে করেন। এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে তিনি জানান, গত ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভর্তি আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন না করার বিষয়ে করা রিটের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতার সংযোগ তৈরি হবে এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি