ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় ৯ দেশের অর্থায়ন স্থগিত

যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় অর্থায়ন স্থগিত করছে একে একে ৯টি দেশ। এ তালিকায় যোগ হয়েছে অস্ট্রেলিয়া,
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:১২ সময়
জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় ৯ দেশের অর্থায়ন স্থগিত ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় অর্থায়ন স্থগিত করছে একে একে ৯টি দেশ। এ তালিকায় যোগ হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, যুক্তরাজ্য।

রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পশ্চিমা দেশগুলোর এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা-ইউএনআরডব্লিউএ'তে অর্থায়ন দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও কানাডা। গত ৭ অক্টোবর ইসরাইলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তাদের কয়েকজন কর্মীকে বরখাস্তের ঘোষণা দেওয়ার পর দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে অর্থ বন্ধের ঘোষণা দেয়ার পর সেই পথ অনুসরণ করলো বাকি দেশগুলোও।

গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মী রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী। ইসরাইলের দেয়া তথ্য তদন্ত করে দেখবে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। সংস্থাটির ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া সংস্থাটির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন। কানাডা এই অভিযোগের তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ করবে না বলে জানিয়েছে।
 
২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। গাজায় মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে-  তা বারবারই বলে আসছে সংস্থাটি । এরমধ্যে শীর্ষস্থানীয় দাতারা তহবিল বন্ধ করে দিলে ফিলিস্তিনিরা আরও নির্মম পরিস্থিতির শিকার হবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?