ঢাকা | |

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দিলেন রওশন এরশাদ

ক্ষমতাবলে চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:২৯ সময়
নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা দিলেন রওশন এরশাদ ছবি : সংগৃহীত
ক্ষমতাবলে চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। একইসাথে নিজেকে পার্টি চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) গুলশানে রওশন এরশাদের বাসায় সভার আয়োজন করেন তিনি। এসময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

এ সময় তিনি জানান, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।

এর আগে ২০২৩ এর ২২ আগস্ট নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। পরে একই দিন রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণারর বিসয়টি ভুয়া বলে মন্তব্য করেন তারই রাজনৈতিক সচিব গোলাম মসীহ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু