ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সংসদ অধিবেশনের প্রথমদিন বড় শোডাউন করছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ‘অবৈধ
  • আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৩৭ সময়
সংসদ অধিবেশনের প্রথমদিন বড় শোডাউন করছে বিএনপি ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এই কর্মসূচি দিয়েছে। রাজধানীর ঢাকায়ও সাতটি জায়গায় এই মিছিল হবে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

বিএনপি জানিয়েছে, সারা দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, ঢাকা মহানগর উত্তরের তিনটি ও দক্ষিণের চারটি জায়গা থেকে কালো পতাকা মিছিল বের হবে। এর মধ্যে বিএনপি মহানগর উত্তর মিছিল বের করবে উত্তরা ১২ নম্বর সেক্টর এবং মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে। আর মহানগর দক্ষিণে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে থেকে মিছিল করবে বিএনপি। বেলা দুইটায় এসব মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুগপৎভাবে কালো পতাকা মিছিল করবে। বিকেলে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে এসব মিছিল হবে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পন্ড হয়ে যাওয়ার পর থেকে ৭ জানুযারি নির্বাচন পর্যন্ত পাঁচ দফায় ৭ দিন হরতাল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ১২ দফায় ২৩ দিন সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে তারা। এছাড়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ৮দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটি। নির্বাচন পরবর্তী সময়ে গণসংযোগ ও আলোচনা সভার মতো নিরীহ ও ঘরোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর গত ২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা নিয়ে মিছিল করেছে বিএনপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান