অরিজিৎ সিং মানেই সুরের রাজা। তার গানে মন্ত্রমুগ্ধ করে দেন শ্রোতাদের। সম্প্রতি তাঁর কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন এক নারী ভক্ত।
নেপালে সম্প্রতি এক কনসার্টে এ ধরনে ভিডিও প্রকাশ্যে পেয়েছে সামাজিক মাধ্যমে ।
ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেওয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে গেলেও চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়। মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন