ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়া ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ৩:১৯ সময়
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত ছবি : সংগৃহীত
মালয়েশিয়া ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল রবিবার (৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এছাড়া মালয় মেইলের এক প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ