ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ আরও সহজ করার আহ্বান
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪০ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৪০ সময়
রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের সুযোগ আরও সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাশিয়ার বিনিয়োগকারীদের দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি ও নথিপত্রগুলো শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও শিক্ষার্থী-শিক্ষক বিনিময়ের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। এ সময় ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মস্কো বিশেষ গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান