ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রাশিয়ার সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায় কিম জং-উন

রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ১২:৪৭ সময়
রাশিয়ার সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায় কিম জং-উন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

রাশিয়ার প্রতিপূর্ণ সমর্থন সংহতিঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরহাতে হাত রেখেকাজ করতে চায়।

সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন। তিনি মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতাকরার আগ্রহ প্রকাশ করে বলেন, দুদেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতিপিয়ংইয়ংয়েরপূর্ণ সমর্থনরয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। 

প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরো বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণেরবিজয়ের ইতিহাসআরো সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনেরসঠিক সিদ্ধান্ত দিকনির্দেশনারভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা।

তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকারপ্রক্সি যুদ্ধবলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশেরআধিপত্যবাদী নীতি যুদ্ধের জন্য দায়ী। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার